Recent event

ময়মনসিংহের সাবেক এমপি কাজিম উদ্দিন ঢাকা থেকে গ্রেপ্তার

কাজিম উদ্দিন আহম্মেদ ধনু
কাজিম উদ্দিন আহম্মেদ ধনু | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) ভোরে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। গ্রেপ্তার কাজিম উদ্দিন মামলার ১৪ নম্বর আসামি।

থানা সূত্রে জানা গেছে, কাজিম উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনএইচ