গতকাল (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) দুপুরে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। জহিরুল গত ছাব্বিশ বছর ধরে ঢাকার আশুলিয়া এলাকায় পলাতক অবস্থায় জীবন যাপন করছিলেন বলে র্যাব জানায়।
আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) র্যাব-১১ এর উপ-অধিনায়ক ও সিপিএসসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা আরো জানান, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যায়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত হত্যা মামলাটির রায় ঘোষণা করেন এবং আসামি জহিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক জহিরুল ইসলাম (৪৫) কে বৃহস্পতিবার দুপুরে (২৪ এপ্রিল) ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



