Recent event

১২ বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা রুহুল

১২ বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা রুহুল
১২ বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা রুহুল |
0

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়।

পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।

এএইচ