Recent event

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত এএসআই আমীর ও কনস্টেবল সুজন গ্রেপ্তার

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. জাকির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ‘এই দুই সদস্য পুলিশ লাইনসে নজরদারিতে ছিলেন। মহানগর পুলিশ আজ তাদের হস্তান্তর করেছে।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

এর আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদি হয়ে ১৮ আগস্ট মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার ঘটনায় গত ৩ আগস্ট এই দুই পুলিশ সদস্য এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল।

এএইচ