প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: প্লাটফর্ম ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১টি
এ পদে আবেদনের জন্য প্রার্থীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাবলশুটিং এবং পারফরম্যান্স বিশ্লেষণের বিষয়ে ভালো দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





