প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন:
এ পদে আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর (তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদের জন্য আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা। ফুলটাইম চাকরি করতে হবে।
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





