এসিআই মোটরসে চাকরির সুযোগ; প্রতি বছর ইনক্রিমেন্টসহ থাকছে একাধিক সুবিধা

এসিআই ও চাকরির বাজার
এসিআই ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (স্মার্ট টুলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (স্মার্ট টুলস)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি চাকরি

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য প্রার্থীর মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও রাপণ্য প্রদর্শন (ডেমোনস্ট্রেশন), ডিলার প্রোগ্রাম, প্রদর্শনী, প্রচারণামূলক কার্যক্রম এবং পণ্য-বিষয়ক প্রশিক্ষণের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদের জন্য আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা। ফুলটাইম চাকরি করতে হবে।

নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস