প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ইলেকট্রিশিয়ান, আড়ং আউটলেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এছাড়াও বৈদ্যুতিক ওয়্যারিং (সিংঙ্গেল ফেজ, থ্রি ফেজ), ডিবি বোর্ড, সাব-স্টেশন ইত্যাদি কাজের পাশাপাশি এসি রক্ষণাবেক্ষণে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র হবে আউটলেটে। নারী-পুরুষ উভয় এ পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমার কোনো উল্লেখ নেই আবেদনের জন্য।
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





