পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ পুলিশ বাহিনী (Bangladesh Police Force) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি সার্জেন্ট পদে (Sergeant Post) জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নারী ও পুরুষ (Male and Female)—উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ০৮ মার্চ (08 March) থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০২ এপ্রিল (02 April) পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন (Apply Online) করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)।

পদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ) Sergeant (Male & Female)।

যোগ্যতা ও অভিজ্ঞতা (Qualifications and Experience)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি (Bachelor's Degree) পাস হতে হবে।

দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় (Motorcycle Riding) দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা (Computer Literacy) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত (Unmarried) হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল (Probation Period) শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

আরও পড়ুন:

শারীরিক যোগ্যতা (Physical Standards)

পুরুষ: উচ্চতা (Height) কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ (Chest Measurement) স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা (Age Limit): ০২ এপ্রিল ২০২৬ (02 April 2026) তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা (Maximum Age Limit) সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন (Salary Scale): জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (Grade 10) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা (Government Benefits) দেওয়া হবে।

আরও পড়ুন:

আবেদন যেভাবে (How to Apply):

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। police.teletalk.com.bd

আবেদনের শেষ সময় (Application Deadline):

০২ এপ্রিল ২০২৬ (02 April 2026)।


এসআর