প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: কোঅর্ডিনেটর
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ
পদসংখ্যা: ১টি
আরও পড়ুন:
এই পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। তথ্য ব্যবস্থাপনা এবং ডকুমেন্টেশনে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল হবে ঢাকা (গুলশান ২) ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, সেবা সুবিধা, চিকিৎসা সুবিধা (স্ব এবং নির্ভরশীল), অর্জিত ছুটি নগদীকরণ সুবিধা পাবেন। আবেদনের জন্য বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর হতে হবে বলে জানানো হয়েছে ।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





