Recent event

বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির বাজার ও বসুন্ধরা গ্রুপ
চাকরির বাজার ও বসুন্ধরা গ্রুপ | ছবি: এখন টিভি
0

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আইটি বিভাগে জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এবং চলবে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (আইটি)
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ৯ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর


প্রার্থীদের সিএসই, ইইই, সিএস, সিই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে (যেমন জিরা, এমএস প্রজেক্ট, ওপেন প্রজেক্ট বা অনুরূপ) দক্ষতা থাকতে হবে।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা ২৫ থেকে ৩৭ বছর। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পূর্ণকালীন এই চাকরির কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিতরা টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস ও পিক অ্যান্ড ড্রপ পরিষেবা পাবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সেজু