Recent event

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে সেলস অফিসার পদে চাকরি

চাকরির বাজার ও স্কয়ার গ্রুপ
চাকরির বাজার ও স্কয়ার গ্রুপ | ছবি: এখন টিভি
0

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগ দেবে। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : সেলস অফিসার
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ১০ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর


এই পদে আবেদন করতে হলে প্রার্থীর এইচএসসি/স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এফএমসিজি শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। বয়সসীমা সর্বোচ্চ ২৯ বছর।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র হবে মাঠ পর্যায়ে, এবং কর্মস্থল দেশের যেকোনো স্থানে।

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতনসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সেজু