মেলানিয়া ‘গর্ভবতী বিধবা’— উপস্থাপক কিমেলের মন্তব্যে তোলপাড়

মেলানিয়া ট্রাম্প ও জিমি কিমেল
মেলানিয়া ট্রাম্প ও জিমি কিমেল | ছবি: সংগৃহীত
0

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ‘গর্ভবতী বিধবা’র মতো উজ্জ্বল দেখাচ্ছে—যুক্তরাষ্ট্রভিত্তিক লেট-নাইট শোর উপস্থাপক জিমি কিমেল গতকাল (সোমবার, ২৮ এপ্রিল) এমন মন্তব্য করার পর এ নিয়ে শুরু হয়েছে বিরাট শোরগোল। প্রতিক্রিয়ায় উপস্থাপকের এ মন্তব্যকে ঘৃণামূলক ও হিংসাত্মক আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া।

হোয়াইট হাউজে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার এক দিন আগে মার্কিন উপস্থাপক জিমি কিমেল এবিসি নেটওয়ার্কে তার লেট-নাইট শো'র মনোলগে মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘এখানেই আছেন আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া। মেলানিয়ারকে দেখুন, কি সুন্দর! মিসেস ট্রাম্প, আপনার চোখে-মুখে যেন গর্ভবতী বিধবার আভা ফুটে উঠেছে।’

এদিকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও উপস্থাপকের এ মন্তব্যকে ‘ঘৃণামূলক ও হিংসাত্মক’ বলে আখ্যা দিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর হোয়াইট হাউস থেকে এবিসি-কে এ কৌতুক অভিনেতাকে বরখাস্ত করার জন্য অনুরোধ এসেছে।

এক্স-এ একটি পোস্টে গত সোমবার মেলানিয়া লিখেন, কিমেলের মতো ব্যক্তিদের প্রতিদিন সন্ধ্যায় আমাদের ঘরে ঢুকে ঘৃণা ছড়ানোর সুযোগ পাওয়া উচিত নয়। আমার পরিবার নিয়ে তার একতরফা ভাষণ কোনো কৌতুক হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন মেলানিয়া। এবিসি-র কর্তৃপক্ষের বিরুদ্ধে কিমেলের এ জঘন্য আচরণকে প্রশ্রয় দেয়ারও অভিযোগ তোলেন।

আরেক দিকে সোমবার বিকেলে ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কিমেলের মন্তব্যে অনেক মানুষ ‘ক্ষুব্ধ’ হয়েছেন।’ সেগুলোকে ‘সহিংসতার আহ্বান’ বলে দাবি করেন। এবিসি থেকে জিমি কিমেলকে অবিলম্বে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

আরেকদিকে কিমেল জানিয়েছেন, তিনি আসলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রীর ২৩ বছরের বয়সের ব্যবধান নিয়ে হালকা ঠাট্টা করেছেন। সেখানে কোন ঘৃণা বা বিদ্বেষ ছিল না।

জেআর