হাওয়াইয়ের কিলাউয়ায় আগ্নেয়গিরিতে লাভার ফোয়ারা

হাওয়াইয়ের কিলাউয়ায় আগ্নেয়গিরি
হাওয়াইয়ের কিলাউয়ায় আগ্নেয়গিরি | ছবি: সংগৃহীত
0

হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরির চূড়া থেকে অনেকটা নাটকীয়ভাবেই নির্গত হচ্ছে লাভার ফোয়ারা। চোখ ধাঁধানো সেই দৃশ্য ধরা পড়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভিডিওতে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর লাভার ফোয়ারা বের হতে শুরু করে। এসময় মাটি থেকে ফোয়ারাগুলোর উচ্চতা ছিল ৬২৫ ফুট পর্যন্ত। হাওয়াই দ্বীপের কিলাউয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি।

আরও পড়ুন:

২০২৪ সালের ২৩ ডিসেম্বরের পর থেকে থেমে থেমে অগ্ন্যুৎপাত ঘটাচ্ছে কিলাউয়া। এ হিসাবে এবারের উদগীরণ ৪৪তম লাভা নিঃসরণের ঘটনা।

জেআর