জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলেছে, তাদের মধ্যে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন, লেবাননে ৭ জন, ইসরাইলে ৩ জন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
ইউনিসেফ বলছে, শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু অগ্রহণযোগ্যভাবে তাদের বড় মূল্য চুকাতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে এরইমধ্যেই শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি গার্লস স্কুলে হামলা হয়। ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১৭৫ জন স্কুলশিশু নিহত হয়।
