মাদক সম্রাট এল মেনচো নিহতের একদিন পরও স্থবির মেক্সিকোর ব্যস্ততম গুয়াদালাজারা শহরটির মানুষের জনজীবন। এখনও সহিংসতার আগুনে পুড়ছে যানবাহন।
সংঘাতের শঙ্কায় খোলেনি কোনো দোকানপাট। সীমিত পরিসরে চলছে যানচলাচল। এছাড়া, বন্ধ দেশটির বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, সোমবার স্থানীয় সময় সকালে মেনচোর মৃত্যু পরবর্তী সহিংসতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। জানান, খুব দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি। এছাড়াও, ওয়াশিংটন তথ্য দিয়ে সহায়তা করলেও রোববারের অভিযানে মার্কিন সেনারা সরাসরি অংশ নেয়নি বলে জানান শেইনবাউম।
আরও পড়ুন:
মেক্সিকোরপ্রে সিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের তথ্য দিয়ে সাহায্য করেছে ঠিকই কিন্তু পুরো অভিযানটি মেক্সিকোর ফেডারেল বিভাগ সম্পন্ন করেছে।’
এছাড়া, খুব শিগরিরই পুয়ের্তো ভাল্লার্তা বিমানবন্দরসহ বাকী এয়ারপোর্টের ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেইনবাউম। তবে বিমান চলাচল এখনও বন্ধ থাকায় উদ্বেগ বাড়ছে বিদেশি পর্যটকদের মাঝে।
এদিকে, মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে মেনচো সমর্থকদের সহিংসতা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। রোববার কুখ্যাত মাদক কারবারির মৃত্যুর পর ছড়িয়ে পড়া সহিংসতায় ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য ছাড়াও ৩০ সন্দেহভাজন মাদক কারবারি ও এক পথচারী নিহত হয়েছেন।





 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)