সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখার বৈঠক চলছে

চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব
চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব | ছবি: ইনসাইড দ্য হারামাইন
0

সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯তম দিন আজ (বুধবার, ১৮ মার্চ)। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে আজ। যা পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের বার্তা দেয়। । সৌদি আরবের বিভিন্ন প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রাজকীয় সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

সুদাইর ও তুমাইরসহ ১২টি প্রধান মানমন্দিরে জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণে রয়েছেন।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দেশটিতে ঈদ পালিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদ দেখা না গেলে ঈদ হবে শুক্রবার।

আরও পড়ুন:

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আজ মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং ঈদের আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত করবে।

দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, এবছর ঈদের নামাজ খোলা ময়দানের পরিবর্তে শুধু মসজিদে অনুষ্ঠিত হবে।

এসএস