নিরাপত্তা শঙ্কায় দু’দিনেই সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান
প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান | ছবি: সংগৃহীত
0

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দু’দিন পরই সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান।

রাজ পরিবার ছাড়ার ছয় বছর পর গেল আগস্টে পরিবারসহ যুক্তরাজ্যে ফিরে আসেন রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি।

এই দম্পতির সাত বছর বয়সী ছেলে প্রিন্স আর্চি ও পাঁচ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট চলতি মাসে স্কুলে যাওয়া শুরু করে। তাদের নতুন বাড়ির ঠিকানা ও সন্তানদের স্কুলের তথ্যও গোপন রাখা হয়েছিল।

আরও পড়ুন:

তবে হুট করেই সন্তানদের স্কুল পরিবর্তনের কথা জানান হ্যারি-মেগানের একজন মুখপাত্র।

এর আগে রাজকীয় বাসভবনে না থাকা এবং রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করার শর্তে তারা যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

এসএস