ফ্রান্সে আবারও দাবানল, উসকে দেয়ার অভিযোগে আটক ৩০৮

ফ্রান্সে দাবানল
ফ্রান্সে দাবানল | ছবি: সংগৃহীত
0

ফ্রান্সের বনাঞ্চলে আবারও তীব্র রূপ নিয়েছে দাবানল। দেশটিতে এ পর্যন্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আগুন উসকে দেয়ার অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে ৩০৮ জনকে।

গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) মধ্যরাতে দক্ষিণপশ্চিমের মন্টফোর্ট-সার-আর্গেন্সে আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে।

দক্ষিণের কোরেন্সের কাছেও জ্বলছে আগুন, পুড়ে ছাই হয়েছে এক হাজার হেক্টর এলাকা। এলাকাটি থেকে দুই হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

তুরস্কের দক্ষিণপশ্চিমের আইদিন প্রদেশও দাবানলের কবলে। গেলো তিন দিনে তুরস্কের বনাঞ্চলে ৮০টি দাবানলের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির বনমন্ত্রী।

পাঁচটি আগুন এখনও নেভেনি। নজিরবিহীন দাবদাহ আর শুষ্ক আবহাওয়ায় চলতি বছর ভয়াবহ দাবানলের কবলে ইউরোপ।

এসএস