ইউক্রেনে রুশ বাহিনীর হামলা, নিহত ৯

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা
ইউক্রেনে রুশ বাহিনীর হামলা | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৯ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন।

স্থানীয় সময় আজ (শনিবার, ১ আগস্ট) ভোর খবরটি নিশ্চিত করেছেন দেশটির জরুরি সেবা সংস্থা।

কিয়েভের মেয়র জানান, রুশ বাহিনীর হামলার পরপরই শহরের বেশ কয়েকটি জায়গা জুড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা।

আরও পড়ুন:

এছাড়া শেভচেনকিভিস্কর একটি আবাসিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ওই ভবনে নিচে আটকে আছেন অনেকেই।

এদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে পুনর্বহালের দাবিতে শুক্রবার কিয়েভের বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

গেলো জুলাই মাসে মাঝামাঝি সময়ে আকস্মিকভাবে পদচ্যুত করা হয় ফেদোরভকে। এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইউক্রেন সরকার।

এসএস