দাবানলে পুড়ছে কানাডা, সবচেয়ে বিপর্যস্ত উত্তর-পশ্চিমাঞ্চল

দাবানল
দাবানল | ছবি: সংগৃহীত
0

৯ শতাধিক সক্রিয় দাবানলের আগুনে পুড়ছে কানাডার বেশ কয়েকটি অঞ্চল। অন্টারিও, কুইবেকের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিমাঞ্চল। অধিকাংশ দাবানলই এখনও নিয়ন্ত্রণের বাইরে।

শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে আগুন নেভাবে ভীষণ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটানোর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে দেড়শো’র বেশি দল। ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে।

এদিকে স্পেনের দাবানল কিছুটা প্রশমিত হলেও এরইমধ্যে পুড়ে গেছে সাড়ে ১৫ হাজার হেক্টরেরও বেশি এলাকা। দমকল বিভাগের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীও।

এদিকে, স্পেন যখন দাবানলের আগুনে পুড়ছে তখন তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির ব্যবসা ও পর্যটন কনফেডারেশনের প্রতিবেদন অনুসারে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে প্রতিবছর ৬ থেকে ১২ বিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ইতালি। এক থেকে দুই মাস উচ্চ তাপমাত্রা স্থায়ী হলে ক্রমবর্ধমান জ্বালানি খরচ ও উৎপাদনশীলতা কমে যাওয়া নিয়ে চাপ থাকবে দেশটি।

জেআর