নিউ ইয়র্কে বাংলা নববর্ষ উদযাপিত

নিউইয়র্কে  বাংলা নববর্ষ উদযাপন
নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন | ছবি: সংগৃহীত
0

দেশের বাইরে, নিউ ইয়র্কেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ- ১৪৩৩। দিনটি উপলক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে চতুর্থবারের মতো ঐতিহাসিক টাইমস স্কয়ারে জড়ো হন হাজারো প্রবাসী বাঙালি।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নেচে- গেয়ে বাঙালি সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরেন প্রবাসীরা। এসময় ‘এসো হে বৈশাখ’ গানে মেতে ওঠেন তারা। প্রবাসের মাটিতে ফুটে ওঠে একটুকরো বাংলাদেশ।

আরও পড়ুন:

এছাড়াও, জ্যাকসন হাইটস ও আলবানীসহ সিটির বিভিন্ন স্থানেও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও লোকজ গানে মেতে ওঠেন আগতরা। পাশাপাশি অতিথির বরণ করে নিতে ছিলো পিঠাপুলিসহ নানা দেশীয় খাবারের আয়োজন।

জেআর