ইস্টার সানডে উপলক্ষে জার্মানিতে ব্যতিক্রমী উদ্যোগ, ডিমের ওপর কারুকাজ

ডিমের ওপর কারুকাজ
ডিমের ওপর কারুকাজ | ছবি: সংগৃহীত
0

ইস্টার সানডে সামনে রেখে জার্মানিতে চলতে ব্যতিক্রমী উদ্যোগ। দক্ষিণ জার্মানির উরসবার্গ শহরের চলছে ডিমের ওপর রঙের কারুকাজ। প্রতি ঘণ্টায় সেদ্ধ করে রঙ করা হচ্ছে ৩৪ হাজার ডিম।

ট্রেতে সাজানো শত শত সাদা ও বাদামি রঙের সেদ্ধ ডিম। দক্ষিণ জার্মানির উরসবার্গ শহরের একটি কারখানায় চলছে ডিমগুলো রঙ করার বিশাল কর্মযজ্ঞ। মেশিনের সংস্পর্শে ডিমগুলোকে দেয়া হচ্ছে লাল,হলুদ, নীল,সবুজ ও বেগুনির রঙের প্রলেপ।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, শহরের বিভিন্ন খামার থেকে সংগ্রহ করা হয় এসব ডিম। প্রায় সত্তর বছর ধরে প্রতিবছর ইস্টার সানডের আগে চলে এই কর্মশালা। প্রতি ঘণ্টায় সেদ্ধসহ রঙ করা হয় ৩৪ হাজার ডিম।

ডিম বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘ক্রেতারা আমাদের ডিম ভালোবাসে, আমরা ডিমের সাদা ও কুসুমের অংশ নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে সেদ্ধ করি। আমাদের ব্যবসায়িক গোপনীয়তা বজায় রেখে নিখুঁতভাবে ডিমের কারুকাজ বজায় রাখি। কৃষকদের কাছ থেকে এই ডিমগুলো সংগ্রহ করে থাকি। ডিমগুলোকে রঙ করতে আমরা ৭০ বছরের পুরোনো একটি মিশ্রণ ব্যবহার করি। এটি শেল্যাক দিয়ে গঠিত। শেল্যাক ডিমকে শক্ত রাখে, পাশাপাশি চর্বির পাতলা স্তর, মোম ও অ্যালকোহল ব্যবহার করা হয়।’

আরও পড়ুন:

বর্ণিল এই আয়োজন দেখতে উরসবার্গ শহরেও ঢল নামে পর্যটকদের। কারখানর ভিতরে সরাসরি এসে ডিম কেনা ও আয়োজন দেখার সুযোগ পান দর্শনার্থীরাও। কারখানাটিতে থেকে খুচরা বিক্রেতারা ও ক্রেতারাও সরাসরি পান ডিম কেনার সুযোগ।

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘আমি এখানে প্রথমবার এসেছি, রঙের মাধ্যমে ডিমগুলোকে বিশেষ করে তুলেছে। ব্যবসার আইডিয়াটি দারুণ এবং এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখেতে পারবেন।’

ডিম কিনতে পেয়ে খুবই আনন্দিত। এগুলো চমৎকার, খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। আমাদের একটি দোকান আছে এবং ইস্টারের আয়োজনে এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তথ্যবলছে, বসন্তসহ অনেক সংস্কৃতিতে ডিমকে দেখা হয়, উর্বরতা ও প্রত্যাবর্তনের প্রতীক।

এসএস