এছাড়া আহতদের মধ্যে ৭৩ জন পুলিশ সদস্য এবং ৩০ জন বেসামরিক নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) নামাজের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন:
তারা জানায়, সাতজনের একটি সন্ত্রাসী দল এ হামলা চালিয়েছে। প্রথমে তারা কম্পাউন্ডে প্রবেশ করে সিটিডি এবং স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে এগিয়ে যায়। এরপরই ভয়াবহ হামলা চালায় আত্মঘাতী বোমা হামলাকারী।
তবে পুলিশ অভিযানে বাকি ৬ হামলাকারী গুলিতে নিহত হয়েছে। তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।





