বেলুচিস্তানে সংঘাতময় পরিস্থিতির জন্য, গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) প্রতিবেশী ভারতকে দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
প্রাদেশিক রাজধানী কোয়েট্টায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানান, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব হামলা চলছে পাকিস্তানে। চলতি সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পুলিশের নিরাপত্তা চৌকি আর সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।





