ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধকালীন হামলায় ক্ষতিগ্রস্ত তাবরিজ বিমানবন্দরটি ইরানি বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রমে পুনরায় সচল করা হয়েছে। বুধবার থেকেই বিমানবন্দরটি তার স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইরানের বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় একে একে বন্ধ হয়ে যাওয়া টার্মিনালগুলো আবার চালু করা হচ্ছে।
তাবরিজ বিমানবন্দরটি পুনরায় সচল হওয়া সেই প্রক্রিয়ারই অংশ। আগের কিছু গণমাধ্যম প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত পুনরায় চালু হওয়া বিমানবন্দরের সংখ্যা ২০টিতে পৌঁছেছে।




