Recent event

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রার ৪০ কোটি ডলারের সম্পদ

0

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রার মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি ডলার। এর মধ্যে আছে ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য ২০ লাখ ডলার।

সঙ্গে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫০ লাখ ডলার। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতার্ন। 

গত সেপ্টেম্বরে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতংতার্ন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল।

৩৭ বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে। 

দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন, তার কত সম্পদ রয়েছে।

সেজু