এসময় ইউক্রেন যুদ্ধ শুরু ও ২০ লাখেরও বেশি মানুষের প্রাণহানির জন্য জেলেনস্কিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ওয়াশিংটন- মস্কো জ্বালানি চুক্তিকে পুতিনের জন্মদিনে দেয়া ট্রাম্পের উপহার বলে উপহাস করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে, ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইডের বোমা হামলায় ৪ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩২ জন। হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও কয়েকজনের আটকা পড়ার শঙ্কায় উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।





