আলফ্রেড নোবেল ও নোবেল পুরস্কারের ইতিহাস (Alfred Nobel and History of Nobel Prize)
নোবেল পুরস্কারের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সুইডিশ বিজ্ঞানী, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নাম (Alfred Nobel)। ১৮৩৩ সালে স্টকহোমে জন্মগ্রহণকারী এই রসায়নবিদ ও প্রকৌশলী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার (Invention of Dynamite) এবং ৩৫৫টি পেটেন্টের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।
১৮৯৫ সালের ২৭ নভেম্বর প্যারিসে নিজের শেষ উইলে (Alfred Nobel Will 1895) নোবেল তার বিপুল সম্পদের বড় অংশ একটি পুরস্কার তহবিলে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ইচ্ছা ছিল, মানবজাতির সবচেয়ে বেশি উপকারে আসে এমন কাজের স্বীকৃতি দেওয়া। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সানরেমোতে তার মৃত্যুর পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গঠিত হয় নোবেল ফাউন্ডেশন (Nobel Foundation)।
আরও পড়ুন:
পাঁচ বিভাগ থেকে ছয় বিভাগ ও যাত্রার সূচনা (Nobel Prize Categories and Expansion)
নোবেলের উইলে প্রথম দিকে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল—
- পদার্থবিজ্ঞান (Nobel Prize in Physics)
- রসায়ন (Nobel Prize in Chemistry)
- শারীরতত্ত্ব বা চিকিৎসাবিজ্ঞান (Nobel Prize in Physiology or Medicine)
- সাহিত্য (Nobel Prize in Literature)
- শান্তি (Nobel Peace Prize)
১৯০১ সালে আনুষ্ঠানিকভাবে প্রথম নোবেল পুরস্কার প্রদান (First Nobel Prize Awarded 1901) করা হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে একটি নতুন পুরস্কার প্রতিষ্ঠা করে, যা ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার (Nobel Prize in Economics) হিসেবে প্রদান করা শুরু হয়।
মনোনয়ন ও বিজয়ী বাছাই প্রক্রিয়া (Nobel Prize Nomination and Selection Process)
নোবেল পুরস্কারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গোপনীয়তা (Nobel Nomination Confidentiality Rule)। কোনো ব্যক্তি নিজের নাম নিজে প্রস্তাব করতে পারেন না এবং কাকে মনোনয়ন দেওয়া হয়েছে তা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়।
- ১. মনোনয়ন আহ্বান (Nomination Process): প্রতিবছর সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, পূর্বের নোবেলজয়ী ও সংসদ সদস্যদের মতো নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কাছে মনোনয়নের আমন্ত্রণপত্র পাঠানো হয়।
- ২. চূড়ান্ত তালিকা গঠন: মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ৩১ জানুয়ারি (Nobel Nomination Deadline January 31)। এরপর ৫ থেকে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি প্রাপ্ত আবেদনগুলো পর্যালোচনা ও মূল্যায়ন করে ধাপে ধাপে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে।
আরও পড়ুন:
শেষ সিদ্ধান্ত ও নাম ঘোষণা (Nobel Prize Awarding Institutions)
প্রতিটি বিভাগের জন্য আলাদা প্রতিষ্ঠান বিজয়ী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়:
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস: পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি।
- ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি: চিকিৎসাবিজ্ঞান।
- সুইডিশ একাডেমি: সাহিত্য।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি: শান্তি।
মাসের পর মাস গভীর পর্যালোচনার পর প্রতিবছর অক্টোবর মাসে চূড়ান্ত ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা (Nobel Prize Winners Announcement in October) করা হয়।
১০ ডিসেম্বর নোবেল দিবস ও বর্ধিত অর্থমূল্য (Nobel Prize Ceremony and Increased Prize Money)
প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান আয়োজিত হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার দেওয়া হয় Sweden-এর স্টকহোমে (Stockholm Nobel Ceremony)। অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় Norway-এর অসলোতে (Oslo Peace Prize Ceremony)।
বিজয়ীরা একটি স্বর্ণপদক, সনদ ও নগদ অর্থ পান। ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫ বছর পূর্তিতে (125th Anniversary of Nobel Prize) প্রতিটি বিভাগের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (12 Million Swedish Krona / SEK) করা হয়েছে, যা প্রায় ১২ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমান।
আরও পড়ুন:


