আস্থা পুনরুদ্ধারে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ শুরুর আহ্বান দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি জে মিয়ং
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি জে মিয়ং | ছবি: সংগৃহীত
0

আস্থা পুনরুদ্ধার ও সংলাপ পুনরায় শুরুর জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি জে মিয়ং। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ৭৮তম সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট লি আরও বলেন, দীর্ঘ বিরতির পর এবার শান্তি প্রতিষ্ঠায় পিয়ংইয়ং সিউলের সঙ্গে যোগাযোগ করবে।

আর তা হলে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কমাতে তার সরকার ধারাবাহিকভাবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য এর আগে ল্যান্ডমাইন ঘটনাকে কেন্দ্র করে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়।

এ পরিস্থিতিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে সিউলের এমন অভিযোগ নাকচ করেছে পিয়ংইয়ং।

এফএস