সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৭

যাত্রীবাহী বাসে বন্দুক হামলা
যাত্রীবাহী বাসে বন্দুক হামলা | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৭ জন। আহত আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় গত বুধবার হোমস প্রদেশে মায়সাফ সেতু পার হওয়ার সময় বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। একটি বেসরকারি কোম্পানির কর্মচারীরা বাসটিতে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অপরাধীদের শনাক্ত করে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কে দেশের অন্যতম প্রধান বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে।

এতে বন্ধ হয়ে গেছে তিনটি বিদ্যুৎকেন্দ্র। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। গেল ছয় সপ্তাহের মধ্যে সিরিয়ার গ্যাস নেটওয়ার্কে এটি তৃতীয় বিস্ফোরণ।

এফএস