ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে ‘দুর্যোগ কবলিত অঞ্চল’ ঘোষণা

ব্যাংকককের একটি রাস্তা বন্যায় তলিয়ে গেছে
ব্যাংকককের একটি রাস্তা বন্যায় তলিয়ে গেছে | ছবি: সংগৃহীত
0

টানা বৃষ্টি আর প্রবল বন্যার জেরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে ‘দুর্যোগ কবলিত অঞ্চল’ ঘোষণা করেছেন গভর্নর শাদচাত সিত্তিপান। সেনাবাহিনীর সহায়তায় ব্যাংকক জুড়ে বসানো হয়েছে দুইশোর বেশি আশ্রয়কেন্দ্র, সরিয়ে নেয়া হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে।

গেল দুই দিনে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিতে তলিয়ে গেছে ডজনের বেশি গুরুত্বপূর্ণ সড়ক। রাজধানীর ৫০টি জেলার সবগুলোতে স্থানীয় সময় গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) থেকে জারি আছে দুর্যোগকালীন জরুরি অবস্থা।

জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমি-তে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রীদের অন্তত ২ ঘণ্টা সময় হাতে রেখে বের হওয়ার পরামর্শ ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের।

এফএস