শনিবার পর্যন্ত মাত্র ১৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলের কারণে লেক কাউন্টি ও এর পার্শ্ববর্তী এলাকার বায়ুমানের ক্রমাগত অবনতি হচ্ছে। ধোঁয়ায় আকাশ ছেয়ে থাকায় বাসিন্দাদের দীর্ঘক্ষণ ঘরের বাইরে না থাকা ও শিশু-বৃদ্ধদের চলাচলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও, লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় লেক ও মেন্ডোসিনো কাউন্টির বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, টাইমস অফ ম্যাগাজিনের প্রতিবেদন বলছে, চলতি বছরের ৯ মাসে দাবানলে যুক্তরাষ্ট্রের ১৩ অঙ্গরাজ্যে পুড়ে ছাই হয়েছে ৮৪ লাখ একরেরও বেশি বনাঞ্চল।





