গাজায় আবারও ইসরাইলি হামলায় নিহত ১, আহত ৪

ইসরাইলের বিমান হামলায় বিধস্ত গাজা
ইসরাইলের বিমান হামলায় বিধস্ত গাজা | ছবি : সংগৃহীত
0

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে এক ফিলিস্তিনি নাগরিক। আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া জেরুজালেমের পুরাতন শহরের দামেস্ক গেটের কাছে আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

আইডিএফ বাহিনীর অভিযোগ, ওই ব্যক্তি ছুরি দিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালায় তারা। এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে রামাল্লার উত্তর-পূর্বে পশ্চিম তীরে কাফর মালেক গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইডিএফ বাহিনী। এসময় একজনকে গ্রেপ্তার করে তারা।

পাশাপাশি আল-ঘুসুন শহর থেকে আরেক ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। শুধু তাই নয়, ফিলিস্তিন ছাড়াও লেবাননে দক্ষিণাঞ্চলের তিনটি শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়া আল- শারকিয়াহ শহরে ইসরাইলের হামলায় ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।

ইএ