ফ্রান্স-সৌদি আরব বহুমুখী চুক্তি স্বাক্ষর: এআই, প্রতিরক্ষা ও বিনোদনে যৌথ বিনিয়োগ

সৌদি যুবরাজ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী
সৌদি যুবরাজ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

জ্বালানি, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পর্যটনসহ বেশ কয়েকটি খাতে চুক্তি স্বাক্ষর করেছে ফ্রান্স ও সৌদি আরব। যার মধ্যে অন্যতম ৭শ' কোটি ডলার ব্যয়ে প্যারিসে নির্মিত একটি থিম পার্ক প্রকল্প। দ্বিপাক্ষিক চুক্তিতে দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ছাড়া খুব সৌদি যুবরাজকে অন্য দেশে খুব একটা যেতে দেখা যায় না। এক বছরের মধ্যে গেল সোমবার প্রথম আন্তর্জাতিক সফরে প্যারিসে আসলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এলিসি প্রাসাদে সৌদি যুবরাজকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেরই ইঙ্গিত।

দুই নেতার বৈঠকে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৭০০ কোটি ডলার ব্যয়ে বিনোদন পার্ক নির্মাণ প্রকল্পে চুক্তি স্বাক্ষর হয়। জনপ্রিয় জাপানি মাঙ্গা ও অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ড্রাগন বল জি'র থিমে নির্মিত এই প্রকল্পে অর্থায়ন করবে সৌদি আরব। নির্মাণকাজ শেষ হতে সময় লাগতে পারে কয়েক বছর। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২২ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে এলিসি প্রাসাদ।

থিম পার্ক ছাড়াও জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, পরিবহন ও স্বাস্থ্যখাতে বেশ কয়েকটি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। জেদ্দা সমুদ্র বন্দর এবং রিয়াদের মেট্রো ব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করবে ফরাসি ও সৌদি কোম্পানিগুলো। এছাড়া, সাইবার নিরাপত্তা, এআই প্রশিক্ষণে সৌদিকে সহায়তা করবে ফ্রান্স।

আলোচনার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘাত সমাধানের আহ্বান জানান ম্যাক্রোঁ ও যুবরাজ সালমান। হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচলের ওপরও জোর দেন দুই নেতা।

ইএ