সংঘাত সমাধানে সংলাপ ছাড়া বিকল্প পথ খোলা নেই: আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: এনডিটিভি
0

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকলে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান সংঘাত সমাধানে সংলাপ ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই বলেও দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। এদিকে, ইরানকে আরও কোণঠাসা করতে দেশটির অর্থনীতির প্রতিটি লাইফনাইকে ছিন্ন করার হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। পাশাপাশি তেহরানের ওপর আরও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি তার।

কখনও সামরিক হামলা কিংবা কখনও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ; ইরানকে বেকাদায় ফেলতে কোন কিছুই বাদ রাখছেন না ট্রাম্প। তেহরানকে ঘায়েলে এবার সামরিক সংঘাত পরিহার করে ইকোনমিক ডি-ডে'কে বেছে নিয়েছেন তিনি।

গেল ১৯ আগস্ট ইরানের অর্থনৈতিক ভিত্ত ভাঙতে দেশটির ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তবে এতেও সন্তুষ্ট নন তিনি। এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, শেষ পর্যায়ে পৌঁছেছে ইরান যুদ্ধ। তেহরানের অর্থনীতির প্রতিটি লাইফনাইন ছিন্নের পাশাপাশি দেশটির ওপর আরও কঠোর থেকে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি।

তবে হুমকি-ধামকিতে দমে যাওয়ার পাত্র নয় ইরান। কম্পনের গতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আগ্রাসনের জবাব দেয়ার হুঁশিয়ারির পর এবার চলমান মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল থাকলে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও যেতে না দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। আর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংলাপে বসা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই ওয়াংশিংটনের কাছে।

আরও পড়ুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা অনেকটাই সিনেমার মতো লাগে। আমরা জানি, এটিকে কীভাবে মোকাবিলা করতে হয়। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে তাদের কাছে সংলাপ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই।’

এদিকে, হরমুজ ইস্যুতে অনড় অবস্থানে ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ থেকে টোল আদায়ে খসড়া আইনে নতুন ধারার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মঙ্গলবার জলপথটির রুট বিতর্ক সমাধানে ইসমাইল বাঘাইয়ের সঙ্গে বৈঠকে বসবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, যুদ্ধবিরতি ইস্যুতে তেহরানে ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির।

অন্যদিকে, ট্রাম্প পুত্র ব্যারনকে অনলাইন-অফলাইনে নজরবন্দি করার উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ৩ মিনিটের প্রতিবেদনে ব্যারনের অনলাইন কার্যক্রম ও তার আশেপাশের ব্যক্তিদের ছবি ব্যবহার করে কীভাবে ব্যারনের কাছে পৌঁছানো সম্ভব তা তুলে ধরা হয়েছে। এছাড়াও, ব্যারনের মাথার দাম ১ কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

এফএস