যুক্তরাষ্ট্রে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক নারী গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যাপিটাল ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। শুধু তাই নয়, অভিযুক্ত ওই নারী ভবনের আইন-প্রণেতাদেরও হত্যার পরিকল্পনা করছিলেন।

৩৫ বছর বয়সী জেসিকা বোয়ি জঙ্গী গোষ্ঠী আইএসআইএস'র প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আদালতের নথি অনুযায়ী, তথাকথিত এ হামলার পরিকল্পনা এগিয়ে নেয়ার সময় বোয়ি বেশ কয়েকবার ক্যাপিটাল ভবনও পর্যবেক্ষণ করেন।

এছাড়া বিস্ফোরক তৈরির জন্য বিভিন্ন সরঞ্জামও সংগ্রহ করেছিলেন তিনি। ভবনের ক্ষতি করা এবং আইনপ্রণেতাদের হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। পুলিশ বাধা দিলে তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্যও তিনি প্রস্তুত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিরুদ্ধে বোয়ি লড়বেন কিনা তা এখনও জানা যায় নি।

ইএ