ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা; নিহত বেড়ে ২৫

আহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল
আহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল | ছবি: সংগৃহীত
0

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জনে। রুশ কর্তৃপক্ষের তথ্য মতে, দেশটির তাতারস্তান ও ক্রিমিয়াসহ প্রায় ১৫ অঞ্চলে রাতভর ৪৫৬ ইউক্রেনীয় ড্রোন হামলায় ১২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এর আগে বিভিন্ন সময়ে কিয়েভ, টার্নোপিল কিংবা অন্যান্য অঞ্চলে পৃথক বড় হামলায় ২৫ জন নিহতের ঘটনা ঘটে। চলমান সংঘাতে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশেই বেসামরিক প্রাণহানি বেড়েই চলেছে। রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইউক্রেনে জোরদার সামরিক অভিযান চালায় রাশিয়া।

রাজধানী কিয়েভ, ভারকিভ, সুমি, খারসন, দোনেৎস্কসহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনে অন্তত ১৩ জনকে হত্যা করে রুশ বাহিনী। আহত হয় ৯০ জনের বেশি। এ অবস্থায় নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইল উৎপাদনে রাশিয়াকে বাধা দিতে নতুন নিষেধাজ্ঞার দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইএ