স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটিতে একই পরিবারের ৩ যাত্রী ছিলেন। তারা মূলত কলম্বিয়ান পর্যটক। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন জরুরি উদ্ধারকারী দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কেন্দ্রের সদস্যরা।
তারা জানান, দুর্গম এক ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পান তারা। ঘটনাস্থলেই পাইলটসহ সব আরোহীর প্রাণ যায় বলেও নিশ্চিত করেছে দলটি।





