শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বাইডেনের, বাড়ছে যন্ত্রণা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন | ছবি: সংগৃহীত
0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, বাড়ছে যন্ত্রণাও। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ছেলে হান্টার বাইডেন।

নিউজনাইট অনুষ্ঠানে হান্টার আরও জানান, এ কারণে বাইডেনের শরীর আগের চেয়ে দুর্বল হয়েছে। হোয়াইট হাউজ ছাড়ার ৪ মাসেরও কম সময়ের মধ্যে, গেল বছরের মে মাসে বাইডেন জানান, তার শরীরে প্রোস্টেট ক্যান্সারের একটি প্রাণঘাতী ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। যা একটি হাড় পর্যন্ত ছড়িয়েছে।

অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র নিশ্চিত করেছিলেন, সংক্রমণ ঠেকাতে রেডিয়েশন চিকিৎসা এবং হরমোন থেরাপি নিচ্ছেন সাবেক এই ডেমোক্র্যাট নেতা। ২০২০ সালে নির্বাচিত হওয়ার সময় বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট।

ইএ