এরপরই ভবনটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি জানালা ভেঙে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে জরুরি উদ্ধার তৎপরতায় চালায় দমকলকর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে ৩০০ এর বেশি কর্মী অংশ নেয়। শহরের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরইমধ্যে আশপাশের কয়েকটি ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।





