তরুণদের আন্দোলন মোদির রাজনৈতিক অবস্থান দুর্বল করেছে— ওয়াংচুকের দাবি

সোনম ওয়াংচুক
সোনম ওয়াংচুক | ছবি: সংগৃহীত
0

ভারতীয় তরুণদের সাম্প্রতিক আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক অবস্থানকে বেশ দুর্বল করে দিয়েছে। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন দেশটির জনপ্রিয় সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক।

ওয়াংচুকের মতে, ভবিষ্যতে জনগণের দাবি উপেক্ষা করলে শিক্ষা ইস্যুর বাইরে আরও বড় আন্দোলন হতে পারে। এ আন্দোলন তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা বিশ্বাস করতে শিখেছে, ঐক্যবদ্ধ হলে যে কোন বড় পরিবর্তন আনা সম্ভব। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে জেন-জিদের প্রতিবাদ ভারতজুড়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত ২৫ জুলাই ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

ওয়াংচুকের দাবি, এই ঘটনাই প্রমাণ করে আন্দোলন সরকারের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। সেসময় তরুণদের সমর্থনে দিল্লিতে টানা ২৬ দিন অনশন করেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক। পরে তিনি জানান, শেষ ছয় দিন তাকে ইচ্ছের বিরুদ্ধে হাসপাতালে রাখা হয়।

ইএ