২০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ১৪৩ একর এলাকাজুড়ে ছড়িয়েছে দাবানল। তবে আগুন জঙ্গলের দিকে অগ্রসর হওয়ায় লোকালয়ে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না স্থানীয় প্রশাসন।
এদিকে, নতুন তাপপ্রবাহ আর দমকা হাওয়ার কারণে স্পেনের দাবানল পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী এই দাবানলে আভিলা প্রদেশে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক ডজন বসতবাড়ি। আর এখনও পর্যন্ত দাবানল ছড়িয়েছে ১ লাখ ৭২ হাজার হেক্টরেরও বেশি এলাকায়।
এদিকে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম আরও তীব্র আকার ধারণ করেছে দাবানল। ১০ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে যাওয়ার পাশাপাশি ছাই হয়ে গেছে ৮০টি বসতবাড়ি। ফেরেট উপদ্বীপ থেকে অবিলম্বে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।





