এখনও সেখানে আটকে আছেন অনেকেই। তাদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীদের দল। পাশাপাশি একই এলাকার একটি কাগজের মিলে চিমনি ধসের পর নিখোঁজ রয়েছে কমপক্ষে ৯ জন।
এদিকে ভূমিকম্পে কারণে কুমামোতো শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪৫টি চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সপ্তদশ শতাব্দীর একটি দুর্গের বাইরের দেয়ালও ধসে পড়েছে।
আরও পড়ুন:
ইউএসজিএসের তথ্য বলছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে। অবশ্য এরআগে জাপানের আবহাওয়া সংস্থা প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ১ রেকর্ড করেছিলো।




