৬০ বছর বয়সী নিহত সাংবাদিক লেইভা মূলত সরকারি দুর্নীতি এবং ওক্সাকায় সক্রিয় অপরাধী গোষ্ঠীর সহিংসতার বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করতেন। এরইমধ্যে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয় মেক্সিকোকে। দেশটিতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংস অপরাধের বেশিরভাগেরই বিচার সম্পন্ন হয় না। চলতি বছরে এখন পর্যন্ত মেক্সিকোতে অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।





