গ্রিনিচমান সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। এটি গত ৩ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়।
এর আগে লোহিত সাগরে হুতিদের হামলায় সৌদি আরবের দুটি তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল।





