পুলিশ জানায়, বুধবার রাতে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে একদল বিক্ষোভকারী। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। যন্তর-মন্তরের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে জ্যামার সক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, সিজেপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে দিল্লির পর রণক্ষেত্রে পরিণত হয়েছে মুম্বাই। শহরটিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন।
অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, গেল এক দশকে বিজেপির শাসনামলে ১২৫টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও একটিরও শাস্তি হয়নি।





