এক বিবৃতিতে ডমিঙ্গুয়েজ বলেন, ‘গত দুই দিনে হরমুজ প্রণালি অতিক্রমকারী বেশ কয়েকটি জাহাজের ওপর হামলার আমি নিন্দা জানাই। এই বেপরোয়া হামলাগুলো নিরীহ নাবিকদের আবারও গুরুতর বিপদের মুখে ফেলেছে। কোনো নাবিকের শুধু কাজ করতে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলা উচিত নয়।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি জাহাজের পতাকাবাহী রাষ্ট্র, জাহাজমালিক, পরিচালনাকারী ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ করছি, হরমুজ প্রণালি অতিক্রম করে নাবিকদের অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ঠেলে দেবেন না।’





