যুদ্ধবিরতি লঙ্ঘন হলে দ্রুত হামলার হুমকি ইসরাইলের সেনাপ্রধানের

এয়াল জামির
এয়াল জামির | ছবি: আল জাজিরা
0

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে দ্রুত হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। লেবাননের দক্ষিণাঞ্চলের অধিকৃত এলাকায় সেনাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিউফোর্ট দুর্গের কাছে অবস্থানরত সেনাদের উদ্দেশে ইয়াল জামির বলেন, ‘ইরানের অর্থায়ন ও নির্দেশনায় হিজবুল্লাহ কয়েক দশক ধরে উত্তরাঞ্চলের জনপদকে হুমকির মুখে ফেলতে এ এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণ করেছে। বর্তমানে আমাদের বাহিনী ভূ-পৃষ্ঠের গুরুত্বপূর্ণ এলাকা এবং এসব ভূগর্ভস্থ পথের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি বলেন, ‘স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এলাকা থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেয়ার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর। একই সঙ্গে লেবাননের ভূখণ্ড থেকে হুমকি দূর করতে ইসরাইলি বাহিনী দৃঢ়ভাবে অভিযান চালিয়ে যাবে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে দ্রুত হামলা চালাতে তারা প্রস্তুত রয়েছে।’

এএম