দক্ষিণ কোরিয়া: প্রধানমন্ত্রীর পদে পার্লামেন্টের অনুমোদন পেলেন হান সেয়ং-সুক

হান সেয়ং-সুক
হান সেয়ং-সুক | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ইন্টারনেট জায়ান্ট ‘নেভার’-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হান সেয়ং-সুক। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট তার এই নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে হান সেয়ং-সুক রাষ্ট্রপতি লি জে মায়ং-এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। করপোরেট জগতে সফল এই নেত্রীকে সরকারের শীর্ষ পদে নিয়ে আসাকে দেশটির অর্থনৈতিক সংস্কার ও প্রযুক্তিগত উন্নয়নের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

পার্লামেন্টের অনুমোদনের মধ্য দিয়ে হান সেয়ং-সুক এখন দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হান সেয়ং-সুক নেভার-এর সিইও থাকাকালীন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে আমূল পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিলেন।

এএম